সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

ছবি : মঈন আহমেদ

 

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ আগুন কোনো নাশকতা নয়, বরং মিস্ত্রির অসাবধানতায় দুর্ঘটনাবশত লেগেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়িটির মেরামতের কাজ চলাকালে হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, মিস্ত্রির ভুলের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এনএনবাংলা/