সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রূপালী ব্যাংকের সাবেক এমডি ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

ঢাকার একটি আদালত রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী ও তিন সন্তানকে দেশত্যাগে নিষিদ্ধ করেছেন। বুধবার (১২ নভেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় আসছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে জুনায়েদ জুলকার নায়েন তিয়ান, ছেলে জুন্নুন সাফওয়ান এবং মেয়ে তাসনিয়া তারান্নুম নাওমী।

দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম আদালতে জানিয়েছেন, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে অনুমোদিত ঋণকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, বিশেষ করে সন্তানদের বিদেশে পড়াশোনার খরচ মেটাতে। এছাড়া তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলিতে তৃতীয় পক্ষ থেকে নগদ অর্থ গ্রহণ ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ জমা করার ঘটনা রয়েছে। এ ধরনের লেনদেন এবং কার্যক্রমহীন প্রতিষ্ঠানগুলোতে অর্থ স্থানান্তর মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

দুদক আশঙ্কা প্রকাশ করেছে যে, এই অভিযোগে জড়িত ওবায়েদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

এনএনবাংলা/