সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, তারা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

বুধবার (১২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলাটি দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, আসামিদের নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা হয়, যা পরবর্তীতে উত্তোলন করা হয়।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, এই অর্থ মাহবুবুল হক চিশতি, রাশেদুল হক চিশতি, মোহাম্মদ গোলাম রসুল ও মীর আল আমিনের নামীয় বা মালিকানাধীন বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরিত হয়েছে। তবে আসামি ও উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্ক বা আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি।

দুদক মনে করছে, অর্থের এই ধরনের স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থকে বৈধ দেখানোর জন্য, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এনএনবাংলা/