সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযানে আটক ৭

 

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলের বাসায় এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন সেখানে জড়ো হচ্ছেন— এমন একটি ফেসবুক পোস্টের সূত্রে অভিযান চালানো হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছিলাম যেখানে বলা হয় ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে নওফেলের বাসায় কিছু লোক জড়ো হচ্ছেন। তথ্য ছিল, বাইরে থেকে তাদের জন্য খাবারও আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

এনএনবাংলা/