সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুইটি ট্রলারাহ ১৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

ফাইল ফটো

 

সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারে যাওয়া দুইটি ট্রলারসহ ১৩ জন জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ধরে নিয়ে গেছে। কক্সবাজারের টেকনাফের কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সময় একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আরাকান আর্মি ট্রলারসহ আরও একটি ট্রলার আটক করে ১৩ জেলেকে অপহরণ করে। ট্রলার মালিক মো. সৈয়দ আলম জানিয়েছেন, “এভাবে চলতে থাকলে জেলে ও ট্রলার মালিকদের জীবন বিপদে পড়ে যাবে। সরকার দ্রুত পদক্ষেপ নিক।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেছেন, “ঘটনার তথ্য আমরা ট্রলার মালিকদের কাছ থেকে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ধরে নেওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, গত ১১ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ৩৫০ জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হলেও এখনও ১৫০ জন জেলে আরাকান আর্মির দখলে রয়েছে। এতে সাগরে মাছ শিকারে বের হওয়া জেলেদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এনএনবাংলা/