সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৫ মামলায় সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন চেম্বার আদালত স্থগিত করেছে। এ সিদ্ধান্ত আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার দেন। জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ১৭ নভেম্বর মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এর আগে, গত ৯ নভেম্বর হাইকোর্ট আইভীকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই আদেশ স্থগিতের আবেদন করে। জানা গেছে, গত ৯ মে বিভিন্ন অভিযোগ—জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা—সংক্রান্ত পৃথক পাঁচ মামলায় আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক রাষ্ট্রপক্ষে শুনানি করেন। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এনএনবাংলা/