সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। আগুন লাগার পর প্রথমে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়লে জয়দেবপুর, শ্রীপুরসহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কারখানায় আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের পাশে আতঙ্ক সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে কেউ হতাহত হয়নি।

এনএনবাংলা/