সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারেক রহমান কেন আসছেন না, এ প্রশ্ন খুব অরুচিকর: আসিফ নজরুল

 

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই।

আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’ খবর বাসস-এর।

আইন উপদেষ্টা বলেন, আমি নিজে বিশ্বাস করি—কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকে—অনেক মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে- উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা। সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন—কখন আসতে হবে। ঠিক এক্সাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে।’

এনএনবাংলা/