সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনাকে ‘১০০ কোটি ঘুষ’: ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

 

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমানকে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রমও শুরু করেছে দুদক।

অভিযোগে বলা হয়— ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে হত্যা, শেয়ারবাজারে জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলার বিষয় ধামাচাপা দিতে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দিয়েছেন।

অনুসন্ধানের অংশ হিসেবে প্রয়োজন হলে ব্যাংক হিসাব অবরুদ্ধসহ সম্পদ জব্দ করার নির্দেশ চাইতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে।

এর আগে সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক তাঁর ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ এনে মামলা করেন। ২০২৪ সালের ২১ মার্চ ঢাকার গুলশান থানায় দায়ের করা ওই মামলায় সিমিন রহমান ও তাঁর ছেলে— ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারাইফ আয়াত হোসেন সহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ জুন গুলশানের বাড়িতে নিজের শোবার ঘর থেকে আরশাদ ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২০২৪ সালের ৩১ মার্চ হাইকোর্ট রায়ে সিমিন রহমান সহ তিনজনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

এনএনবাংলা/