Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

কোভিড-১৯: বিশ্বেজুড়ে মৃত্যু ৪৯ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃত্যু ও শনাক্ত অব্যাহতভাবে বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের ২৪ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার ৪৪১ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ৬৩ হাজার ২৪৩ জনে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫৬ লাখ ৯ হাজার ২১ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ছয় হাজার ২৪৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৯৮৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪২ লাখ ২ হাজার ২০২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫৫ হাজার ৬৮ জনে।