Skip to content

জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী ও ছেলেসহ বিভিন্ন মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্টরা অবৈধ আয়ের অর্থে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয় করেছেন এবং বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তর করেছেন।

দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে অভিযুক্তরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসব বিবেচনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আদালত মত দেন।

এনএনবাংলা/