সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রমজানে সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

 

আসন্ন রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ জানুয়ারি সরকারকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে আইন বলতে দেশে বলবৎ প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে। তাই রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটি শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বৈষম্য সৃষ্টি করে বলে দাবি করা হয়।

পুরো রমজান মাস ছুটি রাখার পক্ষে যুক্তি তুলে ধরে নোটিশে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা স্কুল শেষে ক্লান্ত হয়ে রোজা রাখতে সমস্যায় পড়তে পারে। এতে তাদের ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া রমজান মাসে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে যানজট বেড়ে যায়, ফলে সাধারণ মানুষকে বাড়তি দুর্ভোগ পোহাতে হয় বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি কলেজগুলোর বার্ষিক ছুটির তালিকায় মোট ৭২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। সেখানে পুরো রমজান মাস কলেজ বন্ধ থাকবে বলে জানানো হলেও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা উল্লেখ ছিল। হাইকোর্টের এ আদেশের ফলে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে যাচ্ছে।

এনএনবাংলা/