সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা বা আলোচনা করবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। BBC জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় লারিজানি এ অবস্থান স্পষ্ট করেন।
এক্সে তিনি লেখেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে।
ট্রাম্প বলেন, “তারা কথা বলতে চায়, আর আমিও আলোচনায় রাজি আছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটা আগেই করা উচিত ছিল।”
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ