সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

 

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের নারীদের জন্য সাহস ও অদম্যতার অনুপ্রেরণা।

ডা. জুবাইদা রহমান বলেন, শতাধিক অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলে একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা ভোগ করবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক শক্তিশালী অঙ্গীকার।

অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান।

এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আরও পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন:

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: নুরুন নাহার আক্তার

শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. ববিতা খাতুন

সফল জননী নারী: নুরবানু কবীর

নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন

আয়োজকদের মতে, এ ধরনের সম্মাননা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এনএনবাংলা/পিএইচ