সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদে নড়াইলে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ঈদ আনন্দকে উপভোগ্য করতে এলাকাবাসির আয়েজোনে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসির আয়োজনে নারানদিয়া রেলস্টেশন এলাকায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে মাট ১২টি ঘোড়া এ প্রতিযোতায় অংশগ্রহন করে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো মানুষের ঢল নামে। ঘোড়দৌড় উপলক্ষে রেল স্টেশন এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

গ্রামীণ ঐতিহ্যের এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুর থেকে নারানদিয়া রেলস্টেশন এলাকায় জড়ো হতে থাকেন সকল বয়সের নারী-পুরুষ ও শিশুরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান। এসময় লোহাগড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পি, মো. খোকন সরদার, মো. নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।