সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কোম্পানীগঞ্জে পৃথক ঘটনায় আগুনে পুড়েছে ১০ দোকান

 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পৃথক ভাবে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভোরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে ইসলাম ফার্মেসির একটি অংশের মেডিসিন পুড়ে ক্ষতি সাধিত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই দিনে উপজেলার চরহাজারী ইউনিয়ন-এর শান্তিরহাট এলাকায় আলম খোনার মার্কেটেও আরেকটি অগ্নিকাণ্ড ঘটে, ওই ঘটনায় কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে, দুইটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।