সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নারায়ণগঞ্জে মাদক বিক্রির পৌনে ১৯ লাখ টাকাসহ কারবারি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, হেরোইন ও ইয়াবাসহ সাইদুর ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক। এর আগে ভোররাত ৩ টার দিকে শিমরাইল মোড় কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুর ইসলাম কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া (গর্জনিযা বাজার) এলাকার মুসা আলির ছেলে।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, কক্সবাজার থেকে আসা মাদক ব্যবসায়ী সাইদুর ইসলাম সিদ্ধিরগঞ্জে পাইকারীভাবে মাদক বিক্রি করে ফিরে যাওয়ার সময় তার অবস্থান নিশ্চিত হয়ে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে রাত ৩ টার দিকে ওই টাকা ও মাদকসহ একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার হয়েছে।