সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

সেনাবাহিনীতে যোগ দিতে চাননি, তাই তিনবার জেলে

অনলাইন ডেস্ক :

নাম শাহার পিরেটস। তিনি ইসরায়েলের বাসিন্দা। ইসরায়েলী বাহিনী তাকে তিনবার কারাগারে পাঠিয়েছিল। কারণ, তিনি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছিলেন। ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। শাহার এ নীতি অমান্য করেছিলেন। এ প্রসঙ্গে শাহার বলেন, ‘অনেকে আমাকে দেশদ্রোহী বলেছে; তারা বলেছে, দেশের মানুষের কথা আমি ভাবি না; এ রকম নানা কথা।’ সম্প্রতি ইসরায়েলের সামরিক কারাগারে ১৮ দিন কাটিয়ে এলেন শাহার। বিবিসি ওয়ার্ল্ডে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে বের হওয়ার পর তার বাবা-মা তাকে আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছেন। শাহার বলেন, ‘আমি সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়ে অসম্মতি জানিয়েছি। কারণ, আমি পশ্চিম তীর ও গাজায় লাখ লাখ মানুষকে শোষণ করতে রাজি হইনি।’
ইসরায়েলে জাতীয় নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সামরিক বাহিনীতে নিতে কম বয়সেই প্রস্তুত করে তোলা হয়। এরিয়েল নামের এক যুবকের বয়স ১৮। তিনি এ বছরই ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেবেন। তবে অনেক ইসলায়েলি রয়েছেন যারা শারিরীক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এ ক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না দেয়ার যে কারণ দেখিয়েছেন, সেটা সচরাচর অন্যরা দেখাতে যান না। শাহার ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলের দখলদারিত্বের বিরোধীতা করেছেন। তিনি বলেন, ‘অনেক লোকজনকে জিজ্ঞেস করা হয় না যে, তারা সেনাবাহিনীতে যোগ দেবে কিনা।’ শাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার বাবা-মা। বিশেষ করে, মেয়েকে কাছে রেখে বাবা একটু বেশিই খুশি।