সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে আরও ৪ শিশুর মৃত্যু

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

এ সময় নতুন করে আরও ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাম পজিটিভ একজন শিশুরও মৃত্যু হয়েছে।

ডা. শংকর কে বিশ্বাস বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। নবজাতক শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো, ছয় মাস পূর্ণ হলে পুষ্টিকর খাবার দেওয়া এবং নির্ধারিত সময়ে হামের টিকা নেওয়া নিশ্চিত করতে হবে।

এনএনবাংলা/পিএইচ