পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর বরাত দিয়ে জানানো হয়েছে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। একই সঙ্গে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে প্রস্তুত বলে দাবি করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের সংঘাতের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই বিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল।
গত বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছিলেন, ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলা হয়।
এদিকে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র—কোনো দেশের প্রতিনিধির ইসলামাবাদে পৌঁছানোর তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই ৮ এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং আরও প্রায় ১ হাজার ১০০ জন আহত হন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ