সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধে প্রস্তুত’

ছবি: এএফপি

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি জানান, আগের তুলনায় আরও বেশি শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ইরান, তোমাদের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ আছে। আমরা আশা করি, তোমরা তা ইরানি জনগণের জন্য বেছে নেবে।”

তবে সতর্ক করে তিনি আরও বলেন, ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা হামলা চালানো হতে পারে।

ইরানকে চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টির অংশ হিসেবে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজের ওপর অবরোধ আরোপ করছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজ এই অবরোধের আওতায় পড়ছে।

এদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানি পতাকাবাহী জাহাজ কিংবা ইরানকে উপকরণগত সহায়তা দেওয়ার চেষ্টা করছে—এমন যে কোনো জাহাজকে সক্রিয়ভাবে অনুসরণ করা হবে।

তিনি জানান, অবরোধ ভাঙার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে আটক করা হবে এবং সতর্ক করা হবে। কেউ যদি এই নির্দেশনা অমান্য করে, তাহলে শক্তি প্রয়োগ করা হবে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, ইরানের আঞ্চলিক জলসীমার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমাতেও এই অবরোধ কার্যকর করা হবে।

এনএনবাংলা/