সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডাসারে বাড়ির নিচের গুদাম থকে ৩৭ হাজার লিটার তৈল জব্দ

Oplus_131072

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে অবৈধভাবে মজুত করে রাখা  বাড়ির মাটির নিচের গুদাম থেকে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরও র‍্যাব।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে অভিযান চালিয়ে বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল। জানাযায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সঙ্কট করেছে এমন খবরে র‌্যাবকে সাথে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘরে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়। এ সময় অবৈধ তেল মজুতের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুছলেকা নেয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।