Skip to content

LIVE 28'
Haiti
0-0
Scotland
Source: ESPN

হবিগঞ্জে ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানির নিচে, দিশেহারা কৃষক

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। পাকা ধান ঘরে তুলতে না পেরে অনেক কৃষক হয়ে পড়েছেন দিশেহারা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রায় ৪০০ হেক্টর বোরো ধানের পাকা ফসল পানির নিচে তলিয়ে গেছে।

হাওর অঞ্চলে গত দু’দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দেখা দিয়েছে আগাম বন্যা পরিস্থিতি। এতে হাওরের বিস্তীর্ণ এলাকা ছাড়াও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছোট ছোট হাওরের নিচু জমিগুলো ডুবে যাওয়ায় পাকা ধান ঘরে তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় মোট ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এ বছর উপজেলায় ২৭ হাজার ৩৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে, যার মধ্যে প্রায় ৬৭ শতাংশ ধান ইতোমধ্যে কাটা হয়েছে। বাকি অংশের ধান এখনও মাঠে ছিল, যার একটি বড় অংশ এখন পানির নিচে।

নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি জানান, গত দু’দিনের মুষলধারে বৃষ্টির কারণে হাওর এলাকার প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে।

এনএনবাংলা/