সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রুনা লায়লা পাচ্ছেন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি কণ্ঠশিল্পী রুনা লায়লা। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গসংস্থা হিসেবে পরিচালিত এই উৎসবটি আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে।

পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, মর্যাদাপূর্ণ এই সম্মানে ভূষিত করার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা সম্প্রতি এক চিঠিতে জানান, কয়েক দশক ধরে রুনা লায়লার সুমধুর কণ্ঠ ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। তার সংগীত কেবল বিনোদন নয়, বরং দুই দেশের মধ্যে আবেগ ও সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই সম্মাননা গ্রহণের মাধ্যমে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন প্রজন্ম তার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হবে।

নয়াদিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। এতে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে এই সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।

এনএনবাংলা/