সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। পাঁচজনকে আটক করেছে পুলিশ, একজন পালিয়ে যান।

এর আগে শুক্রবার (২৮ মে) রাত পৌনে ১২টার দিকে বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার সময় আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম, ভুক্তভোগী তরুণী তার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে একটি বাসে করে নিজেদের বাড়ি নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। পথে সব যাত্রীকে আগেই নামিয়ে দেন বাসের চালক ও তার সহযোগী। এ সময় ওই তরুণীকে একা পেয়ে তারা বাসে করে নবীনগর নিয়ে যান। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ করেন বাসের চালক, তার সহযোগীসহ ছয়জন। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।