সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের—সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত এক বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় আরও সক্রিয় ও গতিশীল হয়েছে। তাই দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা এখন আর নেই। এ কারণে পর্যায়ক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে তাদের প্রত্যাহার করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে পাথর উত্তোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চলে পাথর উত্তোলন এবং পরিবেশ সংরক্ষণে সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি কোন এলাকা থেকে, কত গভীরতা পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ ও উত্তোলন কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।

এনএনবাংলা/পিএইচ