সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলিবর্ষণ, সন্দেহভাজন দুই কিশোরসহ নিহত ৫

ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি মসজিদকে লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার (১৮ মে) স্থানীয় সময় দুপুরের আগে এ হামলার ঘটনা ঘটে। মসজিদের বাইরে অবস্থানরত তিনজন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীও ছিলেন।

পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। তাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৯ বছর।

সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, মসজিদে পরিচালিত ডে-স্কুলের সব শিশু নিরাপদ রয়েছে এবং কাউকে নিখোঁজ পাওয়া যায়নি।

ঘটনার তদন্তে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা এফবিআইকে ডাকা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে বিবেচনা করছে, যদিও হামলার প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

ইসলামিক সেন্টারের ইমাম ও পরিচালক তাহা হাসান বলেন, “আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত ন্যক্কারজনক।”

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সশস্ত্র সদস্যদের মসজিদের ছাদ ও আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। তবে পুরো অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এনএনবাংলা/