সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘আরও সময়’ প্রয়োজন: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনা সফল করতে ‘আরও সময়’ প্রয়োজন বলে জানিয়েছে কাতার।

মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে কাছাকাছি আনতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ইতিবাচক হলেও তা সফল করতে আরও সময় দরকার।

তিনি বলেন, “দুই পক্ষকে একত্রিত করে একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে যে কূটনৈতিক উদ্যোগ চলছে, আমরা সেটিকে সমর্থন করি। তবে আমাদের বিশ্বাস, এটি সফল হতে আরও সময় প্রয়োজন।”

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে এবং ভবিষ্যতেও এই যোগাযোগ অব্যাহত থাকবে।

এদিকে, পাকিস্তানের নেতৃত্বে চলমান মধ্যস্থতাকারী কূটনৈতিক প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে কাতার, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এনএনবাংলা/