সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন বিশ্বজুড়ে ভাইরাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নামকরণ করা একটি মহিষ এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নাম রাখা এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমেও স্থান পেয়েছে।

বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এছাড়া যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান এবং যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি গুরুত্ব পেয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট শিরোনাম করেছে—বাংলাদেশে ‘ট্রাম্প ও নেতানিয়াহু’ মহিষ দেখতে মানুষের ভিড়। থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট লিখেছে—বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ ভাইরাল। একইভাবে জর্ডানের রয়া নিউজ এবং ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এমএসএন -এও এটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির বিশেষ আকর্ষণ হলো এর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল, যা অনেকের কাছে ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল খুঁজে দেয়। এই কারণেই খামার কর্তৃপক্ষ স্নেহ করে এর নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটি রাখা হয়েছে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে। ভাইরাল হওয়ার পর প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন মহিষটি এক নজর দেখতে।

এনএনবাংলা/