Skip to content

LIVE 19'
Ghana
0-0
Panama
Source: ESPN

ডুয়েট ক্যাম্পাসে ঢুকতে পারছেন না উপাচার্য, ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ছবি: সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের মুখে এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

গত বৃহস্পতিবার সরকার প্রজ্ঞাপন জারি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর এই অধ্যাপককে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।

নিজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ডুয়েট শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন।

মঙ্গলবার আন্দোলনকারীদের পক্ষে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, “আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে।”

এর আগে সোমবার শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলে, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

আজ দুপুরের দিকে নতুন উপাচার্য ক্যাম্পাসে আসছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা প্রধান ফটকে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন—

  • “দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই”
  • “বহিরাগত ভিসি মানি না”

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

গত রোববার আন্দোলন ঘিরে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট ক্যাম্পাস। এতে ১৮ জনের বেশি শিক্ষার্থী আহত হন, যার মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর পুলিশ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব জানিয়েছেন, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হচ্ছে। তাদের বোঝানোর চেষ্টা চলছে। অচিরেই এই সংকট দূর হবে বলে আশা করছি।”

এনএনবাংলা/