



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় হাইকমিশন। বিবৃতিতে ১৯৭১ সালের মার্চে তার দেওয়া ঐতিহাসিক বেতার ভাষণের কথা উল্লেখ করে বলা হয়েছে, সেই ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল এবং মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিল।
শনিবার (৩০ মে) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথাও স্মরণ করা হচ্ছে। ভাষণটি জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছিল।

ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়, অতীতের মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। দুই দেশের অভিন্ন আত্মত্যাগের গৌরবগাথা এবং জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির যৌথ যাত্রায় ভারত বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দেওয়া এ বার্তাকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এনএনবাংলা/
Tags: India High Commission Dhakaজিয়াউর রহমান শাহাদাতবার্ষিকীজিয়ার বেতার ভাষণবাংলাদেশ-ভারত সম্পর্কভারতীয় হাইকমিশনমুক্তিযুদ্ধ ১৯৭১
এ সম্পর্কিত আরও পড়ুন