সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল ফ্রান্স

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম, নীতিগত পরিবর্তন এবং ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজক প্রতিষ্ঠান। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশগ্রহণের পর এবারই প্রথম মিস ইউনিভার্স থেকে নিজেদের প্রত্যাহার করছে দেশটি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার ইচ্ছার প্রতিফলন।”

সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের ২০২৬ -এর কার্যক্রম ও দিকনির্দেশনা তাদের নীতিমালার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে বিভিন্ন ধরনের অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি দেখা গেছে বলে অভিযোগ করেছে তারা।

তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, “মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম কীভাবে এগোয়, সে বিষয়ে তারা নজর রাখবেন।

ফ্রান্সের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত মিস ইউনিভার্স সম্প্রতি বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিগত পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে রয়েছে। এর মধ্যেই অন্যতম পুরোনো অংশগ্রহণকারী দেশের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এনএনবাংলা/