সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’—পররাষ্ট্রনীতিতে অবস্থান ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের নতুন সরকার বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, দেশের সীমান্তের বাইরে বাংলাদেশের জন্য রয়েছে “বন্ধু ও অংশীদার, কোনো প্রভু নয়”।

শুক্রবার (৫ জুন) রাজধানী ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ প্রথম’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ‘বাংলাদেশ প্রথম’ নীতি অনুসরণ করছে। তবে এর অর্থ বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। বরং এই নীতির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণে সরকারের দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ প্রথম’ এমন একটি পররাষ্ট্রনৈতিক অবস্থান নির্দেশ করে, যেখানে বাংলাদেশ কোনো দেশের প্রভাবাধীন নয়; বরং সমমর্যাদা, পারস্পরিক সম্মান এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে।

খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার এমন একটি কূটনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বমূলক সম্পর্ক বজায় রাখবে, তবে কোনো ধরনের আধিপত্য বা প্রভাবের রাজনীতির অংশ হবে না।

এনএনবাংলা/