



ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মাল্টিপারপাস হলে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটা স্টলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান তাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিন্তা ধারা প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা জামাতে আমির মাওলানা মোঃ আলিমুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা দিরেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শরিফা তামান্না এবং সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। অতিথিগণ প্রতিটা স্টল পরিদর্শন করেছেন।
প্রদর্শনীতে মধুখালী সরকারি আইনুদ্দীন কলেজ প্রথম, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়, কোরকদী রাস বিহারী উচ্চ বিদ্যালয় তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।
Tags: উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিমধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প
এ সম্পর্কিত আরও পড়ুন