সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুলাউড়া বনবিভাগের আয়োজনে ১৩ জুন শনিবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকতুল ইসলাম শকু। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক