Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

আইডিইবি নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নীলফামারী জেলা শাখার নব-নির্বাচিত জেলা নির্বাহী কমিটির (জেনিক) সদস্যদের ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং তাদের দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ সিদ্দিক শফিকুল ইসলাম, অধ্যক্ষ, নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং আলহাজ্ব প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নীলফামারী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডিইবি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের অগ্রগতি, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সকলের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।