সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না, মনে করিয়ে দিলেন ব্রাজিলের কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে সেলেসাওদের পরিচিত ছন্দ দেখা না যাওয়ায় সন্তুষ্ট নন দলের কোচ কার্লো আনচেলত্তি।বিশেষ করে প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। তবে একইসঙ্গে জানিয়েছেন, বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধের খেলাটা দলকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। তার মতে, ওই সময় ব্রাজিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। ভারসাম্যের ঘাটতি ছিল, অপ্রয়োজনীয় ফাউল হয়েছে এবং অনেক বলও হারাতে হয়েছে। এসব জায়গায় দ্রুত উন্নতির প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে দলের খেলায় উন্নতির ছাপ দেখেছেন ব্রাজিল কোচ। আনচেলত্তির ভাষায়, বিরতির পর খেলোয়াড়রা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। তিনি বলেন, একটি ম্যাচের ফল দেখে দলকে নিখুঁত বা ব্যর্থ বলা ঠিক নয়। এই ড্রকে খারাপ ফল মনে করছেন না তিনি এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রথমার্ধে দলের খারাপ পারফরম্যান্সের পেছনে স্নায়ুচাপকেও কারণ হিসেবে দেখছেন এই ইতালিয়ান কোচ। তার মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে কিছুটা চাপ কাজ করেছে। তবে দ্বিতীয়ার্ধে দল সেই চাপ কাটিয়ে ভালো ফুটবল খেলেছে বলেও উল্লেখ করেন তিনি।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস। তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ভিনিসিয়াস পুরো ম্যাচজুড়ে বিপজ্জনক ছিল এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তার বিশ্বাস, এবারের বিশ্বকাপে ভিনিসিয়াস দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে।

ম্যাচের ইতিবাচক দিক নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে দল। পাশাপাশি এই ম্যাচ থেকে ব্রাজিল নিজেদের দুর্বল জায়গাগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সামনে আরও ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক দল গড়তে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সমর্থকদের সমালোচনা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তার মতে, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে সমালোচনা স্বাভাবিক। তবে তিনি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে দায়ী করতে চান না। তার ভাষায়, প্রথমার্ধে পুরো দলই ভালো খেলতে পারেনি, তাই সমালোচনাটাও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েই হওয়া উচিত।

এনএনবাংলা/পিএইচ