সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গোল বন্যায় ব্রাজিলের দারুণ এক রেকর্ডও কেড়ে নিল জার্মানি

‘সেভেন আপ’—উপমহাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল পরিচিত একটি স্কোরলাইন। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল কে ৭-১ গোলে বিধ্বস্ত করে এই শব্দবন্ধের জন্ম দিয়েছিল জার্মানি। দীর্ঘ এক যুগ পর সেই জার্মানরাই আবার ফিরিয়ে আনল একই স্মৃতি।

রোববার রাতে হিউস্টনে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। এই বড় জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়েছে তারা। এতদিন রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে।

ম্যাচে জোড়া গোল করেছেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলেই ব্রাজিলকে ছাড়িয়ে যায় জার্মানি। এখন বিশ্বকাপ ইতিহাসে জার্মানির মোট গোল সংখ্যা ২৩৯। ২৩৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল। তালিকায় এরপর রয়েছে আর্জেন্টিনা (১৫২), ফ্রান্স (১৩৬) এবং ইতালি (১২৮)।

বিশ্বকাপে সাত বা তার বেশি গোলের ম্যাচে জার্মানির এটি চতুর্থ কীর্তি—যা আর কোনো দেশের নেই। সর্বশেষ তারা এমন কাণ্ড ঘটিয়েছিল ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক সেমিফাইনালে।

কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে এবার দারুণ ছন্দে রয়েছে জার্মানি। টুর্নামেন্টের সবচেয়ে তরুণ কোচ নাগেলসমানের নেতৃত্বে দলটি যেন নতুন রূপে ফিরেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার নিজেদের শক্তির জানান দিচ্ছে প্রতিটি ম্যাচে।

অন্যদিকে, কুরাসাও প্রথমবারের মতো খেলছে বিশ্বকাপে। ম্যাচের ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরেছিল দলটি। তবে এরপর হাভার্টজদের আক্রমণের সামনে আর টিকতে পারেনি কুরাসাও।

এনএনবাংলা/পিএইচ