সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কোম্পানীগঞ্জে ধলাই’র তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন বাস্তবায়নে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনঘাট এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় সাদাপাথর পর্যটনকেন্দ্রের নৌকাঘাট ১০ নং এলাকার সার্বিক চিত্র প্রত্যক্ষ করেন। এসময় তিনি উপজেলার সাদাপাথর, বাপাউবোর চলমান প্রকল্প ও ধলাই নদীতে চলমান তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এছাড়া স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ধলাই’র সাদা পাথর উৎসমূখে বালি পাথর জমাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত বিষয়টি সমাধানের গুরুত্ব তুলে ধরেন। যা স্হানীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী মহোদয়কে অবগত করা।

জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বিষয়টি  ধারাবাহিক নজরে থাকবে বলে আশ্বস্ত করেন। এমনকি স্হানীয় সংসদ সদস্যসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন মাঠ পর্যায়ে পরিদর্শন পূর্বক।আপতত সাদা পাথর স্পটের মসজিদ ও বিজিবি ক্যাম্প রক্ষায় কার্যক্রম শুরুর তাগিদ দেন সংশ্লিষ্টদের।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সুজন চন্দ্র কর্মকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদসহ পানি উনয়ন বোর্ডের সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাগণ।