সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ বি-কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুখ্যাত ‘বি-কোম্পানি’ গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলেন বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।

র‌্যাব-৬ জানায়, শনিবার (১৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার মুন্সিপাড়ায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিল্লুর ভাড়া বাসার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, বিল্লু এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং স্থানীয় অপরাধী চক্র ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য। অভিযানের সময় তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কেও আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিল্লুর বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের কার্যক্রম চলমান রয়েছে।