সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, পুলিশের গুলিতে আহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ দুই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ দুজন হলেন রুবেল ওরফে ‘চোরা রুবেল’ এবং আমির ওরফে ‘কানা আমির’। তাদের সঙ্গে আরও দুইজন—কাশেম ও মো. জয়কে আটক করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে আদাবরের শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করা হয়। গুরুতর আহত বিকাশ এজেন্ট শফিকুল ইসলাম বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করার পর তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি বলেন, হামলায় আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এক উপ-পরিদর্শক (এসআই) আহত হন। তাদের হাতে কোপের আঘাত লেগেছে। আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা শঙ্কামুক্ত রয়েছেন।

ডিসি ইবনে মিজান আরও জানান, অভিযানের একপর্যায়ে পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/