সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় চমক, থাকছে একাধিক পরিবর্তন

ছবি: এএফপি

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি ব্যাখ্যা করেন কেন মরক্কোর বিপক্ষে তার দল প্রত্যাশিত ছন্দে খেলতে পারেনি। তবে প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করা খেলোয়াড়দের ওপর আস্থা হারাচ্ছেন না তিনি।

আনচেলত্তি বলেন, “মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, আমি তাদের আরও সুযোগ দিতে চাই। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত থাকলেও, প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। আমরা আগামীকাল ভিন্ন এক ম্যাচ খেলব এবং দলের উন্নতি করব।”

ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় দলের অন্যতম বড় তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। ফলে হাইতির বিপক্ষে ম্যাচেও তার অনুপস্থিতি নিশ্চিত।

আনচেলত্তির পছন্দের ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজানোর সম্ভাবনা বেশি। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম ও টিম সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিতে রক্ষণভাগ ও মাঝমাঠে কিছু কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে।

গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ অ্যালিসন বেকার। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন মারকুইনহোস। তার সঙ্গে কেন্দ্রীয় ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং বামপ্রান্তে ডগলাস সান্তোসের খেলা প্রায় নিশ্চিত। তবে ডানপ্রান্তে রজার ইবানেজের পরিবর্তে অভিজ্ঞ দানিলোকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

মাঝমাঠে আসতে পারে সবচেয়ে বড় চমক। অভিজ্ঞ ক্যাসেমিরোকে বেঞ্চে রেখে ফাবিনহোকে শুরুর একাদশে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মাঝমাঠ সামলাবেন ব্রুনো গিমারেজ এবং লুকাস পাকুয়েতা।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন নিশ্চিতভাবেই। মরক্কোর বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে না পারলেও রাফিনহা এবং ইগর থিয়াগোকে আরও একটি সুযোগ দিতে পারেন আনচেলত্তি।

তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে ম্যাচে তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক কিংবা বদলি হিসেবে মাথিউস কুনহা ও লুইস হেনরিকের মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার; দানিলো (অথবা রজার ইবানেজ), মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগাহায়েস, ডগলাস সান্তোস; ব্রুনো গিমারেজ, লুকাস পাকুয়েতা, ফাবিনহো (অথবা ক্যাসেমিরো); রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো (অথবা মাথিউস কুনহা)।

এনএনবাংলা/