সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ঋণনির্ভরতা কমিয়ে সরকারের জন্য নতুন অর্থায়নের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট ২০২৬ বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাজেট নিয়ে বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে অর্থনৈতিক সহায়তা কমে যাওয়ায় চলতি বছর সরকারকে একটি চ্যালেঞ্জিং বাজেট প্রণয়ন করতে হয়েছে।

তিনি আরও বলেন, “আমি বলছি না বাজেটটি শতভাগ নিখুঁত হয়েছে। যেদিকেই হাত দিই, শুধু বকেয়া। এমন পরিস্থিতিতে মাত্র দেড় মাসের মধ্যে বাজেট প্রস্তুত করতে হয়েছে। অথচ একটি বাজেটের যথাযথ প্রস্তুতির জন্য অন্তত ছয় মাস সময় প্রয়োজন।”

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কার্ডগুলো সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, শ্রমিকদের বেতন সরকার দেয় না, তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অন্তত কিছুটা হলেও মানুষের স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

এনএনবাংলা/পিএইচ