সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আবার হরমুজ প্রণালি বন্ধ করল আইআরজিসি, জাহাজ চলাচলে সতর্কতা

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি বাণিজ্যিকসহ সব ধরনের জাহাজকে ওই নৌপথ ব্যবহার না করার জন্য সতর্কবার্তা দিয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকবে কিংবা আন্তর্জাতিক জাহাজ চলাচল কতটা ব্যাহত হবে—এ বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

এনএনবাংলা/পিএইচ