সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটসংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাচ শেষে রাষ্ট্রদূত পদ্মা নদী ও পদ্মা সেতুর আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

রাষ্ট্রদূতের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকেরা খেলাটি উপভোগ করেন। অনেকেই রাষ্ট্রদূতের সঙ্গে মাঠে নেমে খেলায় অংশ নেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, স্থানীয় জনপ্রতিনিধি, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/