সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত ৩ হাজার

ভেনেজুয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন-এর।

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন উইন্ডো’র মধ্যে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে ধ্বংসস্তূপ অপসারণের কাজ যত এগোচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলসি রদ্রিগেজ বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে আমরা এক মুহূর্তও বিশ্রাম নিইনি।’ এ সময় তিনি আন্তর্জাতিক সহায়তা এবং বিদেশি উদ্ধারকারী দলের দ্রুত সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, উদ্ধার অভিযানে ইতোমধ্যে বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিটিভি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজধানী কারাকাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের জরুরি মজুতকেন্দ্র স্থাপন করেছে সরকার।

এনএনবাংলা/