সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ড্রোন হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি রবিবার ভোরে তার বাসভবনকে লক্ষ্য করে করা এক সশস্ত্র ড্রোন হামলা থেকে বেঁচে গেছেন। কর্মকর্তারা বলেছেন, তিনি অক্ষত আছেন।

ইরান-সমর্থিত মিলিশিয়াদের গত মাসের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোর কারণে উদ্ভূত উত্তেজনার মধ্যে হামলাটি তীব্রতা ছড়িয়েছে।

দুই ইরাকি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বাগদাদের ব্যাপক সুরক্ষিত গ্রিন জোন এলাকায় দুটি সশস্ত্র ড্রোন হামলায় আল-কাদিমির সাতজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

হামলার পরপরই প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, দেশদ্রোহিতার রকেট নিরাপত্তা বাহিনীর দৃঢ়তাকে একটুও নাড়া দেবে না। আমি ভালো আছি এবং আমার লোকদের মধ্যে আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ড্রোনগুলি আল-কাদিমির বাড়িকে লক্ষ্য করে করা হয়েছিল। বাগদাদের বাসিন্দারা গ্রীন জোনের দিক থেকে বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেখানে বিদেশী দূতাবাস ও সরকারি অফিস রয়েছে।

রাষ্ট্রীয় একটি গণমাধ্যম জানিয়েছে, এটি একটি হত্যার ব্যর্থ প্রচেষ্টা ছিল। এই ব্যাপারে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।