সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ৭৫ লাখ স্বাক্ষর

ছবি: রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপের বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই দলটিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইনে একটি পিটিশনে ইতোমধ্যে ৭৫ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, পিটিশনটির মূল অভিযোগ হলো—ফিফা এবং ম্যাচ পরিচালনাকারী রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। এতে অন্য দলগুলো ন্যায্য প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

‘আর্জেন্টিনাআউট ডটকম’ নামে একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই প্রচারণায় বলা হয়েছে, ‘এটা স্পষ্ট যে ফিফা ও রেফারিরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতদুষ্ট। বিজয়ী যদি আগেই ঠিক করা থাকে, তাহলে বাকি দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করুন এবং সবাইকে সমান সুযোগ দিন।’

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত পিটিশনটিতে স্বাক্ষরের সংখ্যা ৭৫ লাখ অতিক্রম করেছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পিটিশনে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো মন্তব্য করেনি কিংবা কোনো তদন্তের ঘোষণাও দেয়নি। ফলে এটি মূলত সমর্থকদের উদ্যোগে পরিচালিত একটি অনলাইন প্রচারণা হিসেবেই বিবেচিত হচ্ছে।

এদিকে এই বিতর্কের মধ্যেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই দ্বৈরথকে মাঠের বাইরের ঘটনাও নতুন মাত্রা দিয়েছে।

তবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এসব বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন। আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা শুধু একটি দুর্দান্ত দলের বিপক্ষেই খেলতে নামছি। তারা বুদ্ধিমান, কৌশলী এবং কীভাবে ফাউল আদায় করতে হয় বা ম্যাচের গতি কমিয়ে আনতে হয়, তা ভালো জানে। ক্যারিয়ারে এমন অনেক দলের বিপক্ষেই খেলতে হয়।’

প্রসঙ্গত, ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথের ইতিহাসে রয়েছে বহু নাটকীয় ঘটনা। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যু দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাকে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রেখেছে। এবার সেই ইতিহাসে যুক্ত হয়েছে অনলাইন পিটিশন ঘিরে নতুন বিতর্ক।

এনএনবাংলা/