সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

৪ দিন বিদ্যুৎহীন বেরোবির একাডেমিক বিল্ডিং-২, ভোগান্তিতে শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক বিল্ডিং-২ গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষগুলোতে পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ওয়াশরুমে পানির সংকটও দেখা দিয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, গত ১৫ জুলাই ভবনটির বৈদ্যুতিক সার্কিট সংযোগের কাজ চলাকালে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পাঁচ দিন পর হলেও আজ ১৯ জুলাই (রোববার) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

একাডেমিক বিল্ডিং-২-এ নিয়মিত ক্লাস করা গণিত বিভাগের শিক্ষার্থী লিমন ইসলাম বলেন, ‘গত ১৫ তারিখ থেকে কারেন্ট না থাকায় আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি। ক্লাসরুমগুলোতে পর্যাপ্ত আলো নেই। তীব্র গরমে ফ্যানও চলছে না। গরম আর অন্ধকারের কারণে ক্লাসে মনোযোগ দিয়ে করা যাচ্ছে না। বাধ্য হয়ে অত্যন্ত অস্বস্তিকর পরিবেশে আমাদের ক্লাস করতে হচ্ছে।’

আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘শুধু লাইট-ফ্যান বন্ধ নয়, বিদ্যুৎ না থাকায় ভবনের ওয়াশরুমেও পানির ব্যবস্থা নেই। একটি বিশ্ববিদ্যালয়ে সামান্য শর্ট সার্কিটের সমস্যা সমাধানে পাঁচ দিন লেগে যাওয়া দুঃখজনক।’

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। গরম ও অস্বস্তিকর পরিবেশে ক্লাস চালিয়ে সম্ভব হচ্ছে না। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) ও শাখা প্রধান মো. আলতাফ হোসেন সরকার বলেন, ‘১৫ জুলাই শর্ট সার্কিটের কারণে একাডেমিক বিল্ডিং-২-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৬ জুলাই জুলাই শহীদ দিবসের কারণে কাজ করা সম্ভব হয়নি। এরপর সাপ্তাহিক ছুটির দুই দিনও কাজ বন্ধ ছিল। আজ (১৯ জুলাই) থেকে মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি, আগামীকাল (২০ জুলাই) সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’