সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শীত যেন জেঁকে বসেছে রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে

অনলাইন ডেস্ক :

ক্যালেন্ডারের পাতা বলছে চীনের প্রকৃতিতে এখনও শরৎ। তবে শরতের শেষ দিকে, শীত যেন আগেভাগেই জেঁকে বসেছে রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে। ইতোমধ্যে তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নিচে। ফলে দেখা দিয়েছে তুষারপাত। তুষারঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে অরেঞ্জ বা মাঝারি সতর্কতা সংকেত জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। চীনের কিছুকিছু জায়গায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা। বছরের প্রথম তুষারপাত অনেকের কাছে আনন্দদায়ক হলেও কারও জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রোববার বেইজিংয়ের অনেক জায়গায় তুষার জমে ভোগান্তি দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের মঙ্গোলিয়া অঞ্চলের রাজধানী হোহোতে বিমানবন্দরে গত শনিবার ফ্লাইট বাতিল করা হয়েছে। বেইজিংকে ঘিরে থাকা হেবেই ও পশ্চিমে শানজি প্রদেশে কিছু এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।